মাশরাফি-সাকিব দের জীবনও কি আমিনুলের মত হতে যাচ্ছে

 আমিনুলের ভাগ্য বরণ করবে মাশরাফি-সাকিব?



বাংলাদেশে ক্রিকেটের চেয়ে ফুটবলের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ৷ তবে ফুটবলের বেহাল দশায় দর্শক না হারালেও মাঝে হারিয়েছে জনআলোচনা৷ ফুটবলের সফলতা খুঁজলে ব্যক্তিগত সাফল্যে যাদের নাম সামনে আসবে তাদের একজন আমিনুল হক৷ বর্তমানে যিনি নিয়মিত হাজিরা দেন আদালতে৷ কখনও কখনও থাকেন কারারুদ্ধ৷ 


আমিনুল হক'র নৈপূণ্যে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ৷ ২০০৩ সালের সেই ফাইনালে ট্রাইব্রেকারে জয় পায় বাংলাদেশ৷ প্রতিপক্ষের সাথে ব্যবধান ছিল ৫-৩৷ 


বাংলাদেশ ফুটবলে সর্বকালের সেরা গোলকিপার তকমা আমিনুলের নামের পাশে৷ দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা গোলকিপারও ছিলেন তিনি৷ 


ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড ও সৌদির আল হিলাল থেকেও পেয়েছিলেন খেলার প্রস্তাব৷ তবে উভয় ক্ষেত্রে বাফুফের গাফিলতির কারণে ধরা হয়নি বিমান৷


ফুটবল থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর যোগ দিয়েছেন রাজনীতিতে৷ ২০১৪ তে বিএনপিতে যোগ দেওয়ার পর হয়েছেন দলটির ক্রীড়া বিষয় সম্পাদক৷ বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন৷ 


গত ২৮ অক্টোবরের ঘটনার পর আটক করা হয়েছে আমিনুলকে৷ দেওয়া হয়েছে নাশকতার মামলা৷ ডিবির পক্ষ থেকে আবেদন করা হয়েছে দশ দিনের রিমান্ড৷ 


রাজনীতিতে এসব স্বাভাবিক ঘটনা৷ তবে শঙ্কা থেকে যায় দেশের রাজনীতিতে এমন দিন দেখবেন না তো মাশরাফি-সাকিব৷ 


২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা৷ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে সেবার প্রায় ২ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি৷ এরপর নড়াইলে দৃষ্টিনন্দন মানবসেবা করে জয় করেছেন কর্তাদের মন৷ বর্তমানে রয়েছেন দলটির যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে৷ 


এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের হয়ে নির্বাচন করবেন সাকিব আল হাসান৷ তার ব্যক্তিতেই আস্থা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী৷ তাই হয়তো রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না হলেও মনোনয়ন পেয়েছেন সাকিব৷ একাংশ ধরেও নিয়েছেন এমপি হবেন তিনি৷ 


শুধু দেশের নয়, বিশ্ব রাজনীতি বড্ড অনিশ্চিত৷ আজ প্রধানমন্ত্রী তো কাল কারাবন্দী৷ উদাহারণ চোখের সামনে, পাকিস্তানের ইমরান খান৷ 


রাজনীতিতে সম্পৃক্ত হলে পেছনে ফেরার সুযোগ কম৷ মাশরাফি-সাকিবরাও এখন রাজনীতিতে৷ কথা হচ্ছে ক্ষমতার পালাবদল হলে আমিনুলের ভাগ্য বরণ করবেন না তারা৷ যদি তেমনটা না হয় নিশ্চয়ই মন্দ হবে না বিষয়টি৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন