১) কেউ তার সঙ্গে ঘরে দেখা করতে এসে যদি বলত, ভেতরে আসতে পারি? তিনি খাদেমকে পাঠিয়ে বলতেন, তাকে শিখিয়ে দাও সাক্ষাতপ্রার্থীকে প্রথমে সালাম দিতে হয়, এরপর ভেতরে ঢোকার অনুমতি চাইতে হয়।
২) কেউ সালাম ও অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে৷ গেলে বলতেন, তুমি বের হয়ে আবার সালাম দিয়ে অনুমতি নিয়ে ঘরে আসো।
৩) কেউ সাক্ষাতের জন্য নক করলে তিনি বলতেন, কে.? এর জবাবে সাক্ষাতপ্রার্থী "আমি" বলে উত্তর দিলে রাসূল ﷺ খুব রাগ করতেন। বলতেন, আমি আমি কর, নাম বলতে পারো না.?
৪) কাউকে ডেকে পাঠালে সে এসে তার পাঠানো ব্যাক্তির সঙ্গে বিনা অনুমতিতে প্রবেশ করলে খারাপ মনে করতেন না।
৫) কারও সঙ্গে দেখা করতে গেলে দরজায় দাড়িয়ে তিনবার সালাম করতেন। ভেতরে থেকে উত্তর এলে দেখা করতেন, অন্যথায় ফিরে যেতেন।
৬) তার নিয়ম ছিল, কারও ঠিক দরজা বারবার দাড়িয়ে অনুমতি চাইতেন না। দরজা থেকে একটু ডানে - বায়ে সরে দাড়াতেন এবং সালাম দিয়ে অনুমতি চাইতেন।
১) প্রিয় নবী হেলান দিয়ে বসলে অধিকাংশ সময় বা দিকে বা হাতের উপর হেলান দিয়ে বসতেন।
২) কখনো কৌতুকচ্ছলে কুয়ার মুখে পায়ের গোছা খুলে পা নিচের দিকে ছেড়ে দিয়ে বসতেন।
ধারাবাহিক ভাবে চলবে..........
والله اعلم بالصواب