১) রাসূল ﷺ শোয়ার আগে মেসওয়াক করে উযূ করে চুল -দাড়ি আচড়িয়ে নিতেন।
২) রাসূল ﷺ বাড়িতে বা সফরে যেখানেই থাকতেন,তার শিয়রে সাতটি জিনিস সবসময়ই থাকত।
ক) তেলের বোতল খ) চিরুনি। গ) সুরমাদানি। ঘ) কেচি। ঙ) মেসওয়াক। চ) আয়না। ছ) কাঠের শলা, যা দিয়ে তিনি মাথা ও শরীর চুকাতেন।
৩) রাসুল ﷺ এর চিরুনি ছিল হাতির তৈরি।
৪) তিনি প্রথমে চুল দাড়িতে তেল৷ লাগাতেন এরপর আচড়াতেন।
৫) দাড়ি মোবারক তেল লাগালে ঘাড়সংলগ্ন দাড়ি থেকে তেল লাগানো শুরু করতেন।
৬) মাথার চুলে তেল লাগালে কপালের দিকের চুল থেকে লাগানো শুরু করতেন।
৭) তিনি জীবনের বেশির ভাগ সময় মাথায় চুল রেখেছেন। কখনো কানের লতি পর্যন্ত, কখনো আবার এর ছেয়ে ছোট, আবার কখনো একেবারে কাঁধ পর্যন্ত তাকে দেখা গেছে।
৮) প্রথম জীবনে এমনিই চুল ছেড়ে রাখতেন, সিথি কাটতেন না। শেষ জীবনে তাকে সিথি কাটতেও দেখা গেছে।
৯) তিনি মাথা ও দাড়ি এক দিন বা আদা দিন পরপর চিরুনি করতেন।
১০) তিনি মাথার চুলে তেল খুব বেশি ব্যবহার করতেন।
১১) তিনি কখনো দাড়িতে পানি লাগিয়েও দাড়ি আচড়াতেন।
১২) রাসূল ﷺ যখন আয়নায় মুখ দেখতেন, তখন এ দোয়াটি পড়তেন :-
اللهم حسنت خلقى فحسن خلقى و او سع على فى رزقي
"আল্লাহুম্মা হাস্সানতা খলক্বী ফাহাস্সান খুলুক্বী অ আওসিই আলাইয়্যা ফী রিজক্বী"
ধারাবাহিক ভাবে চলবে.........
والله اعلم بالصواب