কেমন ছিল রাসূল ﷺ এর আচার-ব্যাবহার

 ১) তার কানের কাছে এসে কেউ চুপিচুপি কথা বলতে থাকলে যতক্ষণ সে স্বেচ্ছায় কথা শেষ না করত, ততক্ষণ তিনি কান সরাতেন না।

২) কেউ তাঁর সঙ্গে মুসাফাহা করলে আপন হাত টেনে নিতেন না,যতক্ষণ সে তার হাত টেনে না নিত।

৩) কেউ তাঁর মুখোমুখি হয়ে কথা বললে সে মুখ সরিয়ে না নেওয়া পর্যন্ত তিনি মুখ সরাতেন না। তাঁর দিকে এক নজর চেয়ে থাকতেন। অত্যান্ত মনযোগের সঙ্গে তার কথাগুলো শুনে যেতেন।

৪) নতুন পোশাক গায়ে কেউ তার দরবারে এলে প্রশংসা করতেন। বলতেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, এরপর এ কথাগুলো বলতেন:-

حسنة حسنة أبل اخلق

৫) কাছের মানুষদের মহব্বত করে সংক্ষিপ্ত নামে ডাকতেন। যেমন :- আবু হুরায়রা( রা.) কে কখনো মহব্বত করে আবাহির বলতেন।

৬) কেউ কোনো অশালীন আচরণ করলে বা কারও থেকে কোনো বেয়াদবিসুলভ আচরণ প্রকাশ পেলে তার নাম নিয়ে কিছু বলতেন না। ব্যাপকভাবে সবাইকে সম্বোধন করে সতর্ক করতেন। বলতেন, মানুষের যে কী হলো এমন এমন করে।

৭) কারও ওপর ধর্মীয় কারণে মনঃক্ষুণ্ন হলে তা দুই ভাবে বোঝা যেত

ক) সে ব্যাক্তি তাঁর দরবারে এলে তার থেকে মুখ ফিরিয়ে নিতেন।

৮) পথে ঘাটে কারও সঙ্গে দেখা সাক্ষাৎ হলে নিজেই আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন।

৯) তিনি কারও কাছে কোনো খবর পাঠালে প্রথমে তার সালাম পৌঁছে দিতে বলতেন। এরপর খবর দেওয়ার কথা বলতেন।

১০) যার নাম তিনি জানতেন না এমন কাউকে ডাকতে হলে হে আল্লাহর বান্দার ছেলে বলে ডাকতেন।

১১) রাসুল ﷺ রাস্তায় কারও হাত ধরে হেটে আলাদা হওয়ার সময় এ দুআ পড়ডেন :- اللهم آتنا في الدنيا حسنة و في الآخرة حسنة و قنا عذاب النار

"আল্লাহুম্মা আ'তিনা ফীদ দুনিয়া হাসানাতাও অফীল আখিরাতি হানাহ অক্বিনা আযাবান না'র "

ধারাবাহিক ভাবে চলবে.........

والله اعلم بالصواب

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন