অচিরেই সকল মুসলিম জাতি আল-আকসা মসজিদে সমবেত হবে: রায়িসি

 ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনিদের ‘দৃঢ় সংকল্প’ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের চূড়ান্ত বিজয়ের সুসংবাদ বহন করছে। তিনি গতকাল (রোববার) ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন সকল মুসলিম জাতি একসঙ্গে তাদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করবে।

ফোনালাপে ইসমাইল হানিয়া ইসরাইল বিরোধী প্রতিরোধ যুদ্ধে ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ইসরাইলের তুলনায় অতি সামান্য সামরিক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালিয়ে ইসরাইল সরকারের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। হামাস নেতা বলেন, মুসলিম উম্মাহর বিশেষ করে ইরানের পৃষ্ঠপোষকতা নিয়ে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্রঃ পার্সটুডে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন