একদিন নাইটে এফডিসিতে শাকিবের সাথে শ্যুটিং করছিলাম,হঠাৎ আমার স্ত্রী ফোন দিয়ে বললো-
আগামীকাল কিন্তু তোমার ছেলের সেমিষ্টারে টাকা দেয়ার শেষ ডেট ১৫ হাজার টাকা লাগবে।
তখন আমার পকেটে একটি টাকাও ছিল না,১৫ হাজার তো অনেক বেশি টাকা.তখন আমি কি করবো কোনো উপায় খুজেঁ পাচ্ছিলাম না.
আমি এফডিসিতেই হতাশ হয়ে পড়ে ছিলাম.তখন আমি ব্যাপারটা ওই সিনেমার পরিচালক শাহিন সুমনের সাথে শেয়ার করি.
সেই মুহূর্তে আমাদের শাকিব খান কিভাবে যেন আমার ঘটনা টা শুনে গেলো.তখন আমাকে মেক আপ রুমে একান্তে ডাকলো এবং বললো-
কি কমল ভাই এত হতাশ হলে চলবে? কত টাকা লাগবে আমাকে বলেন,আমি টাকার পরিমাণ বলার পরে শাকিব তার হিসাবরক্ষককে ডেকে বলে চেক ভাঙিয়ে কমল ভাইকে ১৫ হাজার টাকা দিয়ে দাও..
এই হচ্ছে আমাদের শাকিব খান-গোপনে দান করতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন তিনি প্রকাশ করেন না বলে মানুষ এসব জানতে পারে না.আমার মত অনেককে তিনি গোপনে দান করেন।
🗣️ কমল পাটেকার।