খেজুরে শুল্ক বাড়ানোয় দাম হবে আকাশচুম্বী

 বর্তমানে মাঝারি মানের ১ কেজি খেজুরের শুল্কায়ন মূল্য ২.৫ ডলার।

ডলার থেকে টাকা করলে ১১০ টাকা রেট বিবেচনায় সেটার দাম দাঁড়ায় ২৭৫ টাকা।

এর সাথে ২৫% কাস্টমস ডিউটি, ৩% রেগুলেটারি ডিউটি, ১৫% ভ্যাট, ৫% অগ্রিম আয়কর এবং ৫% অগ্রিম কর। অর্থাৎ ৫৩% শুল্ক কর!

ফলে মূল্য দাঁড়ায় (২৭৫ টাকা + ১৬১.১৫ টাকা) =৪৩৬.১৫ টাকা।

এর সঙ্গে খেজুর আনার জন্য এলসি খরচ, জাহাজ ভাড়া, লোকাল পরিবহন খরচ, বিমা খরচ, ইন্সুরেন্স ও সিএনএফ খরচ, ব্যবসায়ীদের অপারেটিং খরচ ও লাভ যুক্ত করলে তাঁর দাম কত টাকা হবে সেটা বুঝতেই পারছেন।

এছাড়াও প্রতিবার হাত বদলের সময় ৫% করে ট্রেডিং ভ্যাট যুক্ত করলে বিক্রয় মূল্য বর্তমান বাজারের ২-৩গুন বেশি হবে বলে সহজেই বুঝা যাচ্ছে...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন