এটাই আমানত, এটাই ইসলাম

 একজন আলেম তার এক বন্ধুর কাছ থেকে একটি কলম ধার নেন।

তখন তিনি সিরিয়ায় ছিলেন। তিনি ভেবেছিলেন কলমটি ফেরত দিয়েছেন।

সফর শেষে যখন বাসায় ফিরেন, তখন দেখতে পান কলমটি তার কাছেই রয়ে গেছে!

তিনি সিদ্ধান্ত নিলেন কলমটি তার বন্ধুকে ফেরত দিতে যাবেন।

ঘটনাটি আজ থেকে প্রায় ১৩০০ বছর আগের। সেই যুগে প্লেন ছিলো না, গাড়ি ছিলো না। হেঁটে, উট-ঘোড়ায় চড়ে ভ্রমণ করতে হতো।

সেই আলেম বন্ধুকে কলম ফেরত দিতে গেলেন।

চিন্তা করতে পারেন 'সামান্য' একটি কলম ফেরত দিতে তিনি কতো দূর ভ্রমণ করেন?

মার্ভ থেকে সিরিয়ার দূরত্ব প্রায় ৩০০০ কিলোমিটার। গুগল ম্যাপে দেখাচ্ছে একটানা বিশ্রাম ছাড়া হেঁটে গেলে ৬৫৬ ঘণ্টা লাগে। একটানা হাঁটলে প্রায় ২৭ দিন!

আমানত রক্ষার ব্যাপারে সেই আলেম কতোটা মনোযোগী ছিলেন ভাবা যায়?

সেই আলেম হলেন তৎকালীন যুগের হাতেগোনা মুহাদ্দিসদের একজন যিনি 'আমিরুল মুমিনিন ফিল হাদিস' তথা হাদীস বিশেষজ্ঞ উপাধি লাভ করেছিলেন।

তাঁর নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ।

[সিয়ারু আ-লামিন নুবালা: ১৫/৪১১]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন