আফ্রিকার এক বাচ্চার লেখা একটা কবিতা

 আফ্রিকার এক বাচ্চার লেখা একটা কবিতা যা ২০০৫ এর শ্রেষ্ঠ কবিতা বলে নমিনেট করা হয়েছিলো 🌸

যার বাংলায় অনুবাদ এমনঃ

যখন আমি জন্ম নিলাম, আমি কালো

যখন আমি বেড়ে উঠলাম,আমি কালো

যখন আমি সূর্যের তাপে অবস্থান করি,

আমি কালো

যখন আমি অসুস্থ,আমি কালো

যখন আমি মৃ'ত,

আমি কালো...

আর তুমি সাদা সহচর_

যখন জন্ম নাও,

তুমি গোলাপি

যখন বেড়ে উঠো,

তুমি সাদা

যখন তুমি সূর্যের তাপে অবস্থান করো,

তুমি লাল

যখন তুমি শীতল আবহাওয়াতে থাকো,

তুমি নীল

যখন তুমি ভীত,

তুমি হলুদ

যখন তুমি অসুস্থ,

তুমি সবুজ

আর যখন তুমি মৃ'ত,

তুমি ধূসর...

আর তুমি কিনা আমাকে বলো Colored !

👉The name of the poet is "Color" 🎨

📷 : Insta...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন