রাসুল ❤️ (সা.)এর পাঠানো একটি চিঠি

 এটি সেই পত্র। যে পত্রটি রাসুল ❤️ (সা.) বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতাপশালী শাসক হেরাকলের নিকট প্রেরণ করেছিলিন।

এটি বর্তমানে জর্ডানের মালিক আল হুসাইন মসজিদে সংরক্ষিত আছে।

পত্রের অনুবাদ

--------------------

আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।

আল্লাহর বান্দা ও তাঁর প্রেরিত রাসুল মুহাম্মদের পক্ষ থেকে রোমানদের মহান সম্রাট হেরাকলের প্রতি:

যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক। তদুপরি, আমি আপনাকে ইসলামের প্রতি আহ্বান করছি। ইসলামে দাখিল হলে আপনি সুরক্ষা পাবেন এবং আল্লাহ আপনার পুরস্কার দ্বিগুণ করবেন। যদি মুখ ফিরিয়ে নেন তবে আপনি পাপ বহন করবেন।

يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ ۚ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} [سورة آل عمران : 64].

অনুবাদ

------------

হে আহলে কিতাব! আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে যে বাক্যে সুসাদৃশ্য রয়েছে তার দিকে এসো, যেন আমরা আল্লাহ ব্যতীত কারও ইবাদাত না করি এবং তাঁর সাথে কোন অংশী স্থির না করি এবং আল্লাহকে পরিত্যাগ করে আমরা পরস্পর কেহকে রব রূপে গ্রহণ না করি। অতঃপর যদি তারা ফিরে যায় তাহলে বলঃ সাক্ষী থেকো যে, আমরা মুসলিম।(সূরা আল ইমরান:৬৪)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন