১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ ছিল না শুধুই একটি সামরিক সংঘর্ষ—এটা ছিল এক জাতির আত্মপরিচয় হারানোর দিন। নবাব সিরাজউদ্দৌলা এসেছিলেন বিশাল বাহিনী নিয়ে—১০ হাজার অশ্বারোহী, ৩০ হাজার পদাতিক, অসংখ্য কামান ও গোলাবারুদ। কিন্তু তাঁর পাশে ছিল না তাঁরই জনগণ। যখন তাঁকে বন্দী করে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে শুধু দেখেছে। কেউ কিছু বলেনি, কেউ কিছু করেনি।
📌 কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ছেঁড়া জুতা দিয়ে অপমান করা হয় নবাবকে।
এই দৃশ্য ছিল জনতার জন্য বিনোদন। লর্ড ক্লাইভ তাঁর ডায়েরিতে লিখেছেন, “যদি প্রত্যক্ষদর্শীরা একটি ঢিলও ছুঁড়ত, ইংরেজদের পরাজয় নিশ্চিত ছিল।” কিন্তু কেউ ঢিল ছোঁড়েনি। কারণ, ক্লাইভ জানতেন—এই জাতিকে পরাস্ত করতে কামানের দরকার নেই, দরকার কেবল তাদের মানসিকতা বুঝে দাবার চাল।
🕵️ মীরজাফর, উমিচাঁদ, রায়বল্লভ—সব বিশ্বাসঘাতকই শেষ পর্যন্ত করুণ পরিণতির শিকার হয়েছেন।
কিন্তু জাতির মৌনতা রয়ে গেছে অটুট। পলাশীর ময়দান থেকে শুরু করে আজ পর্যন্ত, আমরা যেন বারবার দাঁড়িয়ে দেখি—কিন্তু প্রতিবাদ করি না।
⚠️ সাম্প্রতিক প্রতিচ্ছবি: ইতিহাসের পুনরাবৃত্তি
কিছুদিন আগে ঘটে যাওয়া গোটা পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা যেন সেই পুরনো দৃশ্যেরই আধুনিক সংস্করণ। একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মারা হলো, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকে শুধু দেখেছে—কেউ গর্জে ওঠেনি, কেউ বাধা দেয়নি। কেউ ভিডিও করেছে, কেউ লাইভ দিয়েছে, কেউ হাস্যরসে মেতেছে।
এই নীরবতা কি আমাদের মানসিকতারই প্রতিচ্ছবি?
যেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন, কিন্তু তাকিয়ে দেখা সহজ।
🔍 প্রশ্ন রয়ে যায়...
- কেন আমরা প্রতিবাদে পিছিয়ে পড়ি?
- কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চেয়ে তাকিয়ে দেখা সহজ মনে হয়?
- ইতিহাস কি শুধু বইয়ের পাতায়, নাকি আমাদের আচরণে?
🕋 ইসলামী শিক্ষা: নীরবতা কখনো নিরাপদ নয়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যখন মানুষ কোনো জালিমকে দেখে এবং তাকে অন্যায় করতে বাধা না দেয়, তখন আল্লাহ তাদের সবাইকে শাস্তি দিতে পারেন।"
— [সুনান আবু দাউদ, হাদিস 4338]
এই হাদিস আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা নিজেই অন্যায়ের অংশ হয়ে যায়। পলাশীর ময়দানে নবাবের অপমান, কিংবা সাম্প্রতিক পাথর দিয়ে হত্যার দৃশ্য—সবই আমাদের মনে করিয়ে দেয়, দাঁড়িয়ে দেখা কিন্তু কিছু না বলা আমাদের বিশ্বাস, মানবতা ও ইতিহাসের প্রতি দায়িত্বহীনতা।
