জীবন নিয়ে এখনি ভাবতে বসুন




 বেনামাজি ছেলেটি বলেছিলো, "আমি যে ভবিষ্যতে মসজিদে যাবো না সেটার গ্যারান্টি কতটুকু?" - পরদিনই ছেলেটি প্রথমবার মসজিদে গিয়েছিলো, কিন্তু লা/শ হয়ে!

বেপর্দা মেয়েটি বলেছিলো, "ভবিষ্যতে আমি যে কখনো পর্দা করবো না, সেটার গ্যারান্টি কতটুকু সত্য? প্রমাণ আছে কি?"- মেয়েটি পরদিনই পর্দা করেছিলো, কাফনের সাদা কাপড় শরীরে মুড়িয়ে!

ভবিষ্যতে কে হেদায়াত লাভ করবে সেটা একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামীন জানেন, আর কেউ না। তাই বর্তমান দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভবিষ্যতে কি হবে আমরা জানি না। কাল সকালে আমার ঘুম ভাঙ্গবে সেটার গ্যারান্টি কতটুকু? আজ রাতই যে আমার শেষ রাত্রি নয় সেটার গ্যারান্টি কতটুকু?

তাই আসুন আমরা তওবা করে, ফিরে আসি আমাদের রবের দিকে। তওবা করে ফিরে আসলেই আমাদের লাভ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ❝যে ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো এবং হেদায়াতের পথে (অবিচল) থাকলো আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল।❞ - (সূরা ত্বহা : ৮২)

আল্লাহ্ তা'আলা আমাদের সকলকে বুঝার তৌওফিক দান করুন। মৃ*ত্যুর পূর্বেই যেন সকলে ভুল বুঝে তওবা করতে পারে। আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন