১) তিনি একটু সামনে দিকে ঝুকে হাটতেন। উপর থেকে নিচের নামার সময় মানুষ যেমন শরীর সামনের দিকে বাড়িয়ে দিয়ে ঝুকে হাটে।
২) তিনি পা উঠিয়ে লম্বা লম্বা কদম দিতেন। পা হেচড়ে হাটতেন না।
৩) স্বাভাবিকভাবেই এত দ্রুত চলতেন৷ যে, অন্যরা সাধারণভাবে হেটে তার সঙ্গে কুলিয়ে উঠতে পারত না।
৪) হাটার সময় তার শরীর মোবাররক একেবারে ঢিলেঢালা করে এলিয়ে দিতেন না। শরীর শক্ত করে হাটতেন।
৫) হাটার সময় ডানে বামে তাকাতেন না। এইজন্য তার চাদর মোবারক কোনো সময় গাছের সঙ্গে কিংবা অন্য কিছুর সঙ্গে আটকে যেত না
৬) চলার সময় কোনো কিছুর দিকে তাকালে সম্পর্ণ শরীরসহ ঘুরে দাড়াতেন। শুধু ঘাড় বা নজর ফিরিয়ে দেখতেন না।
ধারাবাহিক ভাবে চলবে.....
والله اعلم بالصواب
Tags
ইসলাম
