ছেলে কিংবা মেয়ে উভয়ের মাঝে এমন কিছু মানুষ আছে যারা সরলতার প্রেম পড়ে, সততায় মুগ্ধ হয়, সম্পর্কে লয়্যালিটি খুঁজে, যত্নে ডালপালা মেলে আকাশ হয়ে বাঁচতে করে।
বাহ্যিক রুপ, অবস্থান ঐস্বর্য, আভিজাত্য, সম্পদ, তথাকথিত সৌন্দর্য এসব কিছু খুঁজে না, কিংবা এসব কিছু দিয়ে তাদেরকে আটকানো যায় না।
তারা খোঁজে ফিরে প্রিয় মানুষটার চোখে নিজেকে। তারা চায় সম্পর্কে লয়্যালাটি। তারা হারায় সরলতায়। মানুষটার দায়িত্ব এবং ব্যক্তিত্বের প্রভলভাবে প্রেমে পড়ে। তারা আটকায় যত্নে, সম্মানে, নিঃস্বার্থ ভালোবাসায়।
তার মানে এই না তাদের কোন চাওয়া পাওয়া নেই। তাদেরও চাওয়া পাওয়া আছে, তবে সেটা খুব বেশি কিছু না। অাটপৌরি ছোট্ট এই জীবনে প্রিয় মানুষটাকে সারাজীবন পাশে পাওয়ার নিশ্চয়তা তারা চায়। হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত চায়। মন খারাপের সময়টাতে নির্দিষ্ট একটা মানুষের কাঁধে মাথা রেখে একটুখানি স্বস্তি পেতে চায়।
হয়ত তাদের সেই সাধারণ চাওয়া পাওয়াগুলোই মাঝে মাঝে মূল্যহীন হয়ে ধরা দেয়। ইচ্ছেরা পূর্ণতা মেলে না স্বপ্নিল জীবনে। তবুও প্রার্থনা পাপ্তির খাতায় দেখা মেলুক কিছু স্বপ্নের পূর্ণতা। আর যাই হোক ছোট্ট একটা জীবন এতো অপূর্ণতা, এতো কম্প্লেক্সিটি নিয়ে বেঁচে থাকা যায় না। জীবনটা একটু সহজ হোক, সুন্দর হোক, একটু মানসিক শান্তিতে কাটুক।🌻❤️
