সাকিব আল হাসানের বাৎসরিক আয়

 


সাকিব তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা; এর মধ্যে ক্রিকেট থেকে আয়ের পরিমাণ ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। এছাড়া ২৪ হাজার ২৬১ ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন।

হলফনামায় বলা হয়েছে, শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।

জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইর্স্টান ব্যাংকের কাছে ঋণের অংক ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। এছাড়া আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতায় সাকিব জানিয়েছেন তিনি বিবিএ পাস করেছেন। আর পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘ক্রিকেটার’।

সূত্র: আরটিভি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন