বাংলাদেশের বাইরে বিকাশের কোন দোকান বা বুথ নেই। এখন আপনি বলতে পারেন প্রবাসীরা তাহলে কিভাবে বিকাশে টাকা পাঠায় যদি বিদেশে কোন বুথই না থাকে? ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স সার্ভিস একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস যা দিয়ে বিশ্বের ২০০ টি দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায়। যেকোনো বাংলাদেশী নাগরিক একটি ১০ সংখ্যার পিন নম্বর এবং বৈধ ফটো আইডি দিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন এজেন্ট লোকেশন (ব্যাংক, এনজিও ইত্যাদি) থেকে পাঠানো টাকা তুলতে পারবেন। টাকা পাঠানোর জন্য প্রেরক বিদেশে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট লোকেশনে যাবেন এবং নির্ধারিত ফর্ম পূরন করবেন। এখন আপনি বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো টাকা দিন- রাত যেকোনো সময় সরাসরি নিজের বিকাশ একাউন্টে পাবেন ঘরে বসেই।
Tags
জীবনযাপন
