১) তিনি সাদা টুপি পরিধান করতেন।
২) টুপি এমন ছিল, যা মাথার সঙ্গে একবারে লেগে থাকত।
১) তিনি রুপার আংটি পরতেন।
২) আংটি ডান-বাম,, দু' হাতের কনিষ্ঠাঙ্গুলিতে পরতেন।
৩) তার আংটির পাথর রুপারও ছিল আবার সিরীয়া পাখরেরও ছিল।
৪) তার আংটির পাথর আঙ্গুলের উপর দিকে নয় নিচের দিকে অর্থাৎ হাতের তালুমুখি রাখতেন।
৫) তার আংটিতে তিন লাইনে محمد رسول الله লেখা ছিল। প্রথম লাইনে محمد দ্বিতীয় লাইনে رسول তৃতীয় লাইনে الله লেখা ছিল।
১) তিনি কখনো দেন্ডলও পরতেন, আবার কখনো জুতাও পরতেন।
২) প্রথমে ডান পায়ের জুতা পরতেন এরপর বা পায়ের জুতা। খোলার সময় আগে বাম পায়ের জুতা খুলতেন অতপর ডান পায়ের জুতা।
৩) তিনি দাড়িয়েও জুতা পরতেন। কখনো বসেও থাকতেন পরতেন।
৪) কখনো জুতা হাতে নিয়ে বা হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা উঠাতেন।
৫) জুতার দুটি ফিতা ছিল। একটি বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলির উপর। অপরটি কনিষ্ঠাঙ্গুলি আর অনামিকা উপর।
ধারাবাহিক ভাবে চলবে.........
والله اعلم بالصواب