যুক্তরাষ্ট্র বাংলাদেশের পিছনে লাগার মূল কারণ কী

 যুক্তরাষ্ট্র মোটেও বাংলাদেশের পিছনে লাগেনি। যুক্তরাষ্ট্র যদি কারো পিছনে লেগেই থাকে তাহলে সেটা হচ্ছে শেখ হাসিনা (হাসুবু)।অর্থাৎ তারা আওয়ামী লীগ এর পেছনে লেগেছে। যদিও এটাকে পিছনে লাগা বলা যাবে না। এটা রাজনীতিরই একটা অংশ।



যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পিছনে লাগার কোন প্রশ্নই ওঠে না। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত সবারই বাংলাদেশর দিকে নজর আছে। সবাই বাংলাদেশের কাজে লাগতে চায়। বিনিময়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিবে। এদের মধ্যে চীন আর যুক্তরাষ্ট্রের সারাসরি মূল লক্ষ্য হলো বঙ্গোপসাগর। বাংলাদেশের সাথে সুসম্পর্ক করে যে কোনভাবে বঙ্গোপসাগর ব্যবহারের অনুমতি চীন ও যুক্তরাষ্ট্রের যে পেয়ে যাবে তারই এই ভারত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ায় আধিপত্য বেড়ে যাবে।তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে।

আমরা জানি, নিজেদের আধিপত্যের জানান দিতে প্রথম সারির শক্তিশালী দেশগুলো বিভিন্ন বৈশ্বিক ঘটনা নিয়ে আলোচনা করে থাকে ও নানান সময়ে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। নানান সময়ে বিভিন্ন দেশ ও বিভিন্ন সংস্থাকে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের তুলনায় বেশি নিষেধাজ্ঞা দেয়। এতে তাদের প্রধান উদ্দেশ্য হলো আধিপত্যের জানান দেওয়া।

তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পিছনে লেগেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন