রাসূল ﷺ যেমন পোশাক পরিচ্ছদ পড়তেন



 ১) পোশাকের মধ্যে রাসূল ﷺ জামা-ই বেশি পছন্দ করতেন।

২) জামার আস্তিন খুব ঢিলাঢালাও রাখতেন না আবার খুব সংকীর্ণও রাখতেন না। আস্তিন হাতের গিরা পর্যন্ত থাকত।

৩) জামার সামনের দিকে খোলা ছিল।

৪) যখন জামা গায়ে দিতেন, তখন আগে ডান হাত ডান আস্তিনে এরপর বাম হাত বাম আস্তিনে ঢুকাতেন।

৫) তিনি কখনো পায়জামা - সেলোয়ার ইত্যাদি পরিধান করেননি। সবসময় লুঙ্গি পরতেন। তবে একবার পরিধান করার জন্য পায়জামা কিনেছিলেন। সাহাবায়ে কেরামকে পায়জামা পরতে দেখেছেন। কখনো এর থেকে বারণ করেননি।

৬) নাভির উপর লুঙ্গি পরতেন, নিচের দিকে নিসফে সাকের উপরেই থাকত।

৭) রাসূল ﷺ লুঙ্গির সামনের দিক পেছনের দিক থেকে একটু নিচে থাকত।

৮) রাসূল ﷺ নতুন জামা- কাপড় শুক্রবার থেকে পরতে শুরু করতেন।

৯) পোশাকের মধ্যে রাসূল ﷺ সাদা পোশাকই বেশি পছন্দ করতেন। রঙিন পোশাকের মধ্যে সবুজ রংয়ের পোশাক তার কাছে বেশি পছন্দ ছিল৷।

১০) লাল পোশাক খুব অপছন্দ করতেন।

১১) নতুন কাপড় পরিধানের সময় এই দোয়া পড়তেন :-

اللهم لك الحمد كما كسوتنيه اسئلك خيره و خير ما صنع له وا عو ذبك من شره و شرما صنع له

"আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাওতানী'হ আসআলুকা খায়রাহু অ খায়রা মা ছুনিয়া লাহু অ আয়ূযুবিকা মিন শাররিহি অ শাররা মা ছুনিয়া লাহু "

ধারাবাহিক ভাবে চলবে....

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন