১) তিনি পানি পান করতেন চুমুক দিয়ে, মুখে পানি ঢেলে দিতেন না। মুখ ভরে ঘটঘট আওয়াজ করেও পানি পান করতেন না।
২) মিঠা পানির প্রতি তার খুব আগ্রহ ছিল। দূর থেকে মিঠা পানি আনিয়ে পান করতেন। এমনকি দু'দিনের দূরত্বে অবস্থিত জায়গা থেকেও মিঠা পানি আনিয়ে পান করতেন।
৩) হযরত আয়শা রা. যে পেয়ালায় পানি পান করতেন এবং পেয়ালার যেখানে মুখ লাগিয়ে পান করতেন, রাসূল ﷺ ঠিক সে পিয়ালায় ও সেখানে মুখ লাগিয়ে পান করতেন।
৪) পানি জাতীয় খাবারের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল দুধ।
৫) কখনো কলস বা বালতিতে মুখ লাগিয়ে পানি পান করে নিতেন।
৬) পানীয় বিতরণের সময় বয়স্কদের থেকে বিরতণ শুরু করার নির্দেশ দিতেন।
৭) রাসূল ﷺ পানীয় পান করালে সবাইকে পান করিয়ে সবশেষে নিজে পান করতেন। বলতেন সাকি ( যে পানি পান করায় সে) সবার পরেই পান করে।
৮) সর্বসাধারণ ব্যবহার করে এমন কূপ থেকে পানি এনে পান করতেন, যেন সাধারণ মুসলমানদের হাতের বরকত পাওয়া যায়।
৯) কাচ, মাঠি, তামা, কাঠের তৈরি পেয়ালয় পানি পান করতেন।
১০) সবসময় বসে বসে তিনবারে তিন নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিবারই পেয়ালায় মুখ লাগানোর সময় বিসমিল্লাহ বলতেন। যখন মুখ সরাতেন, তখন আলহামদুলিল্লাহ বলতেন। সব শেষে আলহামদুলিল্লাহর পর আশ শুকরু লিল্লাহ বলতেন।
ধারাবাহিক ভাবে চলবে........
والله اعلم بالصواب
