যেভাবে কাটত রাসূল ﷺ এর রাত

 বাদ মাগরিব:- মাগরিবের নামাজ জামাতে আদায় করে নফল, আওয়াবিন ইত্যাদি সেরে যে দিন যে বিবির পালা থাকত রাত্রিযাপনের জন্য সেই বিবির ঘরে চলে যেতেন।

প্রায় সময়ই সব বিবরা সে ঘরে এসে জমায়েত হতেন এবং সেই সময় মদীনার মহিলাদের ধর্মীয় বিষয় শিক্ষা দিতেন। এটি প্রকৃতপক্ষে নারী শিক্ষার একটি প্রতিষ্ঠান রূপ ধারণ করত।

বাদ এশা:- এশার নামাজ জামাতে আদায় করে ঘরে সুয়ার ব্যবস্থায় লেগে যেতেন। আবার কখনো জরুরী কোন মাশওয়ারা থাকলে তাও সেরে নিতেন। শুতে গিয়ে বিবির সঙ্গে পারিবারিক কোনো বিষয়ে আলোচনা থাকলেও শেষ করতেন। এছাড়া তিনি এশার পর কথাবার্তা পছন্দ করতেন না। সর্বদায় ডান হাত ডান গালের নিচে রাখতেন। চেহারা কেবলার দিকে থাকতো। মেসওয়াক শিয়রে অবশ্যই রাখা থাকত।

ঘুমানোর পূর্বে সূরা জুমআ,তাগাবুন, ও সফ তেলাওয়াত করতেন। জাগ্রত হওয়ার পর মেসওয়াক ও অযূ করতেন।এর পর তাহাজ্জুদ পড়তেন।কখনো তাহাজ্জুদের সেজদায় দীর্ঘক্ষণ দোয়া করতেন।এরপর বিশ্রাম নিতেন।ফজরের আজান হলে দেরি না করে তাড়াতাড়ি উঠে যেতেন ও রাকাত সুন্নত পড়ে সেখানেই ডান কাঁদে শুয়ে থাকতেন জামাতের সময় হওয়ার পর জামাতের সঙ্গেফজরের ফরজ নামাজ আদায় করতেন।

ধারাবাহিক ভাবে চলবে........

والله اعلم بالصواب


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন