কেমন জীবন সঙ্গী জান্নাতে নিবে

 চরম গরমে (আমার স্ত্রী) সালাত আদায়ের সময় বিদ্যুৎ চলে গেলে, হাতপাখা দিয়ে তাঁকে বাতাস করতে লাগলাম।

কিন্তু দেখলাম তাঁর সালাত আগের চেয়েও আরো দীর্ঘ হচ্ছে। আমার হাত ব্যথা করছে। তবুও হাতপাখা ঘুরানো বন্ধ করিনি।

অবশেষে সে সালাত শেষ করলো! নাতিদীর্ঘ মোনাজাত করলো। জিজ্ঞেস করলাম, আজকের সালাত, মোনাজাত এতো লম্বা করলে যে..?

সে বললো--

জান্নাতের বাতাস গায়ে লাগছে তো তাই ইবাদতের স্বাদ বেড়ে গিয়েছে...

আপনার কি কষ্ট হইছে..?

মুচকি হেসে বললাম--

জান্নাতের আশপাশে কি কোন কষ্ট থাকে..❓

একটা মুচকি হাসি দিয়ে তাঁর সেই চিরায়ত নিয়মেই "নাহ্" বলে বুকে মাথা ঠুকে দিলো!!

আমিও এক জান্নাতি আবহে হারিয়ে গেলাম।

নেককার জীবনসঙ্গী একটা সংসারকে জান্নাতের সৌরভে মুখরিত করে রাখে।

মনে রাখবেন, সঙ্গী ভালো হলে দুর্গম যাত্রাও আনন্দের হয়ে যায়।

তাই রূপ কিংবা অর্থ নয়; দ্বীনদারীকেই প্রাধান্য দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন