৫ই জানুয়ারি, রাত ৯ টা
"আমার বউ-বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি আর বের হবো না"
ট্রেন জ্বলছে।
মানুষ পুড়ছে।
একদল মানুষ জানালা দিয়ে বের হয়ে থাকা অর্ধ শরীরের পুরুষকে বের করার জন্য ছুটে গেলে উপরের কথার বলে পুরুষটি আর বের হলো না জ্বলন্ত ট্রেন থেকে।
তবে জানালা দিয়ে হাত বের করে অবিরাম ভালোবাসার মূর্ত প্রতীক, সেকেন্ডের পর সেকেন্ড আগুনের সহিংসতাকে আপন করে নিয়ে জ্বলন্ত মানুষ নিষ্ঠুর পৃথিবীর চেহারা শেষবারের মত দেখার চেষ্টা করছে!
মৃত্যুকালে লোকটি হয়ত সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এজন্য- যে ফায়ার সার্ভিসের লোকদের কাজ ছিল সবার আগে আগুন নিভানো, আর দ্রুত বাঁচানো, কিন্তু কাণ্ডজ্ঞানহীন লোকগুলো নিজেদের দায়িত্বপালন রেখে উৎসুক মানুষের মোবাইল ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে মাইকিং করায় ব্যস্ত । যেন পুড়ন্ত মানুষকে নিয়ে তাদের কোনো গরজ বা মাথাব্যথা নেই। তাদের ভয় কেবল জনগণের ক্লিক নিয়ে, না জানি লোকেরা সবকিছু রেকর্ড করে ওদের অমানবিকতা, বর্বরতা, দায়িত্বহীনতা ফাঁস করে দেয়!
দ্বন্দ্ব হয় দল-বিরোধি দলের নেতাদের মধ্যে। আর এর কালরাত্রিতে দাফন দেয়া হয় সাধারণ মানুষদের! ২০২৪ সালের বাংলাদেশ!