এমন কিছু ছবি যা শব্দের চেয়ে বেশি কথা বলে


১.একজন বাবা তার সন্তানকে কোলে নেয়া অবস্থায় সবচেয়ে সুখি মানুষ হওয়ার কথা কিন্তু সে ভীতিতে আছে তার এবং তার সন্তানের জীবন নিয়ে..

২.মায়ের অনুপস্থিতিতে যেখানে একটা মেয়ের তার ভাই বোনকে ফিডার হাতে নিয়ে খাওয়ানোর কথা সেখানে মেয়েটা তার বোনের মুখে অক্সিজেন মাস্ক ধরে বসে আছে..

৩. একটা বাচ্চার যেই মুহুর্তে বাবার বুকে মাথা রেখে ঘুমানোর কথা সেই মুহুর্তে সে তার মৃত বাবার পাশে নিথর দেহে শান্তিতে ঘুমাচ্ছে..

৪. একটা মেয়ে যখন তার বাবার সাথে দুস্টামিতে মাতার কথা সেই মুহুর্তে তার মৃত ছোট্ট শরীরটা বাবা ভাংগা দেয়ালের নিচ থেকে কুড়িয়ে বের করছে..

৫. পৃথিবীর এক জায়গায় যখন দুই বোন পাখিকে স্বাধীনতা দিয়ে আনন্দ করছে সেই মুহুর্তে অন্য এক জায়গায় দুই বোন তাদের বাবা মায়ের মৃত্যুর কারন জানতে চাচ্ছে..

৬. যখন সুন্দর কোন এক লেকের পাশে বসে বরশি দিয়ে মাছ শিকার করার কথা সেই সময়েই কাটা পা নিয়ে গুল্লাল দিয়ে একজন পুরুষ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে..

৬.যখন একটা ছোট বাচ্চার নিশ্চিন্ত মনে বই পড়ে পৃথিবীটা কত সুন্দর সেটা জানার কথা সেই সময়ে সেই পৃথিবীর মানুষ বাচ্চাটার শৈশব কেড়ে নিচ্ছে..

#ছবিগুলা কার্টুনিস্ট মোর্শেদ মিশুর আঁকা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন