আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে এতো কষ্ট দেওয়ার কী দরকার ছিলো

আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে এতো কষ্ট দেওয়ার কী দরকার ছিলো? সরাসরি মানুষকে বেহেস্তে পাঠালেই তো হয়ে যেতো।

আল্লাহ আমাদের সরাসরি জান্নাত বা জাহান্নামে পাঠাতে পারতেন। কিন্তু তাতে, ন্যায় বিচার হতো না। জান্নাতে বা জাহান্নামে পাঠানোর উপযুক্ত কারন দরকার। আপনি, দুনিয়ার জীবনে সেই কারণটি বানিয়ে দিচ্ছেন।

ন্যায়বিচার এর জন্য, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি পরোকালে যাবার পরে, জিজ্ঞেস করবেন - আমাকে শাস্তি দিচ্ছ কোন? আল্লাহ তখন আপনার দুনিয়াতে করা পাপ দেখিয়ে দিবেন। আপনাকে দুনিয়াতে না পাঠালে, আপনার শাস্তির কারন দেখানো যেতো না। ন্যায়বিচার এর জন্য, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন।

এখানে প্রশ্ন আসতে পারে, প্রথম থেকে সবাইকে জান্নাতে রাখলে কি অসুবিধা হতো? জাহান্নাম না থাকলে কি ক্ষতি হতো?

মানুষ এমন খারাপ প্রাণী - সবাইকে জান্নাতে রাখলে কয়েক দিনের মধ্যেই জান্নাতের পরিবেশ নষ্ট করে ফেলবে। তাই, বাছাই করে জান্নাতে ঢোকানোর দরকার আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন