গোরু : আমার থেকে দুধ, দই, এসব খাচ্ছিস, আর আমার বেলায় কেবল খড় আর ঘাস, এসব খেয়ে আমার বুদ্ধিটা হবে কি করে ?
ছাগল: কবে থেকে বলছি আমাদের উৎপাদিত হার্বাল কালো বোঁদে মার্কেটে নিয়ে আসতে, কেউ শুনছেই না !!
বেড়াল : মাইরি বলছি, রান্নাঘরের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নেই, মাঝে মাঝে শুধু খেয়ে দেখি বাজারের মাছটা পচা দিয়েছে কিনা বা দুধে জল মেশান কিনা।
গাধা : মালিকরা কথা রাখে না, বলেছিলো মেয়ে ফেল করলে গাধার সাথে বিয়ে দেবে, দিলো কৈ, দেখিস শালা মালিক নির্ঘাত করোনায় মরবে।
কাক: টিয়া, ময়না না পুষে আমাকে খাঁচায় রাখলে অন্তত খেতে ভুলবি না ,সর্বক্ষণ খাঁচার ভিতর থেকে বলে যাবো" খা -খা -খা "
হাঁস/মুরগী : তোরা সব চোরের দল, আমরা ডিম্ পাড়ি, আর তোরা সেগুলো চুরি করিস।
টিয়া/ময়না : লক-ডাউনে বন্দী থেকে এবারে বুঝেছিস তো খাঁচার ভিতরে থাকতে আমাদের কেমন লাগে।
রাস্তার কুকুর : তোদের ফ্যামিলি-প্ল্যানিং করার সময় যদি কেউ ঢিল মারে তবে কেমন লাগবে ?
বাড়ীর কুকুর : মানুষ হয়ে কি করলি জীবনে ? আমাকে দেখ, সার্থক কুকুর জনম মোর………