প্রতিটি ছবি যেন হৃদয়কে নাড়া দেয়

 প্রতিটি ছবি যেন হৃদয়কে নাড়া দেয়।❤️☺️

মাওলানা তারিক জামীল দাঃবাঃ ফয়সালাবাদ থেকে ইসলামাবাদ সফর করেন আহত শিশু কে দেখার জন্য এবং তাহার সুস্থতার জন্য দোয়া করেন।🖤

পাকিস্তানের ইসলামাবাদে ছোট্ট এক বাচ্চা এক্সিডেন্ট হয়ে হাসপাতালের বেডে শুয়ে ভিডিওতে মনের আশা ব্যক্ত করে বলল, মাওলানা তারিক জামীল সাহেব! আপনি খুব ভাল মানুষ! আপনাকে খুব ভালবাসি! আপনি আমার দিল, হৃদয়! আমার জিবনের চাওয়া হল আপনার সাক্ষাত৷

এই ভিডিও কোনো এক মাধ্যমে তারিক জামীল সাহেব পর্যন্ত পৌঁছলে তিনি ফয়সালাবাদ থেকে ইসলামাবাদ প্রায় ৩২০ কিলোমিটার রাস্তা সফর করে ঐ বাচ্চার সাথে সাক্ষাত করতে যান৷

সুবহানাল্লাহ! কত বড় শিক্ষা! একজন দাঈর কেমন গুণ থাকতে হয় লক্ষ্য করুন৷

আল্লাহ তাআলা বাচ্চাটিকে শিফা দান করুন, হযরতও অনেক অসুস্থতায় ভূগছেন তাঁকেও নেক হয়াত দান করুন

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে লোক ভালো করে অজু করে এবং একমাত্র সাওয়াবের উদ্দেশ্যে কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, তাকে দোজখ থেকে ষাট বছরের রাস্তার সমপরিমাণ দূরে রাখা হবে। (আবু দাউদ ৩/৪৭৫ হা. ৩০৯৭)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন