প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকার পরও সারাবিশ্বে মুসলিমরা এত পিছিয়ে কেন

 পৃথিবীর সবচেয়ে দূর্ণীতিগ্রস্থ ১০টি দেশের মধ্যে ৭টি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ!

পৃথিবীর সবচেয়ে কম দূর্নীতিগ্রস্থ ১০টি দেশের মধ্যে একটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নাই!

আবার পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশের তালিকায় দেখবেন একটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নাই!

কিন্তু সবচেয়ে অশান্ত ১০টি দেশের তালিকায় দেখবেন প্রায় সবগুলোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ!

জ্ঞান বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আছে এমন ১০টি দেশের তালিকায় দেখবেন একটিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নাই!

কিন্তু কেন?

প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ থাকার পরও সারাবিশ্বে মুসলিমরা এত পিছিয়ে কেন?

কারণ মুসলিমদের বিজ্ঞান বিমুখতা, জাতীয়তাবাদ বিরোধী মনোভাব, ধর্মান্ধতা, মৌলবাদ, কুসংস্কার গুজব এবং উগ্রবাদ।

পৃথিবীর উন্নত সভ্য জাতিগুলো জাতীয়তাবাদকে আঁকড়ে ধরে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রজন্মান্তর সগৌরবে বয়ে নিয়ে যায়।

আর মুসলিম জাতিগুলো নিজেদের অস্তিত্বে ধর্মের বিষ ঢালে! নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধর্মের দোহাই দিয়ে গলা টিপে ধরে!

পৃথিবীর উন্নত সভ্য দেশগুলো প্রযুক্তি বিজ্ঞান গবেষনা অধ্যাবসায়ের মাধ্যমে সৃষ্টিকৌশল রপ্ত করে, মানব সভ্যতার উন্নয়নের চেষ্টা করে।

আর মুসলিম দেশ গুলো বিজ্ঞান আর ধর্মকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়!

মুসলিমরা ঝাড়ফুক, পানিপড়া, তাবিজ-কবজ, গুজব মিথ্যাচারকে সহজে আপন করে নেয়। কিন্তু বিজ্ঞান প্রযুক্তির বিষ্ময়কর উদ্ভাবনকে মনে করে ধোকা!

ধর্মীয় গুরুরা এখানে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়।

মানুষকে মোহাচ্ছন্ন করে এরা মানুষের চিন্তাধারার অগ্রগামীতার পথে কাঁটা ফেলে।

নিজেদের জাতীয়তাবাদী চেতনাকে ভালো না বেসে একটি জাতি কখনো উন্নতি করতে পারে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন