ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এ যাবতকালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিক্ষিত ক্রিকেটার হলেন "অবিস্কার সালভি'। নামটার সঙ্গে অনেকেই অপরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক করেন ভারতের এই ক্রিকেটার। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম করেছেন। কিন্তু আন্তর্জাতিক স্তরে নাম কামাতে ব্যর্থ হয়েছেন। বলা হয়, ভারতীয় দলে খেলা প্লেয়ারদের মধ্যে সবথেকে শিক্ষিত তিনিই। দেশের হয়ে মাত্র ৪টি একদিনের ম্যাচ খেলেছেন সালভি। চোটের জন্য বেশিদিন এগোয়নি যার কেরিয়ার। IPL এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেছেন তিনি। যদিও দাগ কাটতে ব্যর্থ হয়েছেন।
মুম্বইয়ের এই বোলার অ্যাস্ট্রোফিজিক্সকে Ph.D করেছেন। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যাঁরা পড়াশোনা করেন তাঁরা NASA বা ISRO-র হয়ে কাজ করেন। তবে তাঁর এইদিকটা চাপা থেকে গেছে। ভারতীয় দলে শিক্ষিত ক্রিকেটারের তালিকাটা বেশ দীর্ঘ। মাঠের পাশাপাশি পড়াশোনাতেও যাঁরা ডিগ্রি অর্জন করেছেন। যেমন ভিভিএস লক্ষ্মণ। ইচ্ছা ছিল তাঁর চিকিৎসক হওয়ার। সেই দিকে এগিয়ে ছিলেন। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে ক্রিকেটে নিয়ে আসে।
অনিল কুম্বলে- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আছে ভারতীয় দলের প্রাক্তন কোচের। এর পাশাপাশি তিনি একজন ফটোগ্রাফারও।
রাহুল দ্রাবিড়- বেঙ্গালুরুর একটি কলেজ থেকে BBA ডিগ্রি অর্জন করেন তিনি। MBA পড়াকালীন জাতীয় দলে সুযোগ পান।
সৌরভ গাঙ্গুলি- কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক তিনি।